Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রেলার ছাড়াই টিকিট বিক্রিতে ঝড়, ‘জননায়গন’-এর অগ্রিম আয় ১৫ কোটি রুপি

Taslima TanishabyTaslima Tanisha
২:৪৫ pm ০২, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

মালয়েশিয়ায় বিশাল অডিও প্রকাশ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি ‘জননায়গন’ বক্স অফিসে ইতিমধ্যেই উত্তেজনার সৃষ্টি করেছে। মুক্তির এক সপ্তাহ আগেই ট্রেলার ছাড়া ছবিটির টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক জানাচ্ছে, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য আন্তর্জাতিকভাবে অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ ইতিমধ্যেই ১৫ কোটি রুপি আয়ের ঘর স্পর্শ করেছে। ট্রেড বিশ্লেষকদের মতে, এটি অত্যন্ত শক্তিশালী সূচনা হিসেবে ধরা হচ্ছে।

বিশেষ করে বিদেশের বাজারে ছবিটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। অগ্রিম বুকিং থেকে আন্তর্জাতিক বাজারে ছবিটির আয়ের পরিমাণ প্রায় ১১ থেকে ১২ কোটি রুপি, যার মধ্যে উল্লেখযোগ্য বিক্রি এসেছে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে। এই অঞ্চলে থালাপতি বিজয়ের ভক্তভিত্তি সবচেয়ে শক্তিশালী।

ভারতের বাজারে তুলনামূলকভাবে সীমিত পরিসরে টিকিট বিক্রি শুরু হয়েছে। দেশে অগ্রিম বিক্রিতে ‘জননায়গন’ ইতিমধ্যেই প্রায় ৩ কোটি রুপি আয় করেছে। বর্তমানে শুধুমাত্র কর্ণাটক ও কেরালায় বুকিং খোলা রয়েছে। ট্রেড ট্র্যাকারদের ধারণা অনুযায়ী, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিক্রি শুরু হলে প্রথম দিনের আয়ের পরিমাণ দ্রুত বাড়বে, কারণ এই অঞ্চলগুলোই থালাপতি বিজয়ের প্রথম দিনের আয়ের মূল কেন্দ্র।

ছবিটি সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এটি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ ছবি। এছাড়া এটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’ ছবির রিমেক কি না—এ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বলেন, “অডিও প্রকাশ অনুষ্ঠানে যা বলেছিলাম, সেটিই আবার বলছি। গল্পটি ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক বা কিছু দৃশ্য থেকে অনুপ্রাণিত হোক—দর্শকদের চিন্তার কিছু নেই। এটি একটি থালাপতি বিজয় ছবি। কেউ ভাবতে পারেন, ‘আমি তো আসল ছবিটি দেখেছি, তাহলে এটা কেন দেখব?’ আবার কেউ বিরক্তও হতে পারেন। তাঁদের বলব, অন্তত একটি শো দেখুন। তখনই সব প্রশ্নের উত্তর পাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান প্রকাশ পাবে—তখন বিষয়টি আরও পরিষ্কার হবে।”

Tags: ‘জননায়গন’১৫ কোটি রুপিঅগ্রিম আয়থালাপতি বিজয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের এক অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম