Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুলশানে তারেক রহমানের বাসভবনে নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ

Taslima TanishabyTaslima Tanisha
১০:৪৫ am ৩১, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এ অবস্থিত তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।

সকাল সোয়া ৯টার কিছু পর জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসার সামনে পৌঁছায়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে গাড়িটি যাত্রা শুরু করে।

মরদেহ বহনকারী গাড়িটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের নির্ধারিত বাসভবনে পৌঁছায়। পুরো পথজুড়েই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা লক্ষ্য করা যায়।

আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে দাফন করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা ও দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

Tags: খালেদা জিয়ার মরদেহগুলশানবিএনপির চেয়ারপারসনসাবেক প্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ কারখানার শতাধিক শ্রমিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম