Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

Nuri JahanbyNuri Jahan
৫:৩৮ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের সম্ভাব‌্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে সাধারণ ছাত্র জনতা।

র‌বিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় ছাত্র জনতা।

এসময় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে “ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও”, ” আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই সহ নানান স্লোগান দেন তারা।

এসময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ঝালকাঠির সংগঠক সাথী আক্তার, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. মামুন মোল্লা, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, এনসিপি নেতা মিন্টু হাওলাদার, আ: রাজ্জাক মাস্টার, আসিফ জিয়া, হাফেজ মুসা সরদার, মো. হুসাইন, মারজান খান, আমিনুল ইসলাম, ফাইজুল করিম, লামিয়া আক্তার, রিতা আক্তার প্রমুখ।

অবরোধকারীরা জানান, হাদি হত্যার এতদিন পর অন্তবর্তীকালীন সরকার খুনি ভারতে পালিয়ে যাবার তথ্য জানানো হল। এটি নিঃসন্দেহে পুলিশসহ অন্যান‌্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়সাড়া ভুমিকা এবং উদ্দেশ্যে প্রণোদিত। শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুশিয়ারি দেন।

তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এসময় সড়কের দুই পাশে সারি সারি গাড়ি আটকে পরে, বিকাল সোয়া চারটায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়ে অবরোধ তুলে নেন তারা।

 

Tags: ইনকিলাব মঞ্চওসমান হাদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম