Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলতে সৈয়দপুর থেকে এবারও গেলো ১৮ সদস্যের দল

Taslima TanishabyTaslima Tanisha
২:৫৬ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in খেলাধুলা
A A
0

​শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নেপালের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টেনিসবল ক্রিকেট সিরিজে অংশ নিতে আজ দেশ ত্যাগ করছে বাংলাদেশ টেনিসবল ক্রিকেট ফেডারেশন অব সৈয়দপুর। দেশের গণ্ডি পেরিয়ে হিমালয়ের দেশে প্রতি বছরের মত এবারও ১৮ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল ইতোমধ্যে সৈয়দপুর থেকে যাত্রা শুরু করেছে। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের এই যাত্রা শুরু হয়।
​
​প্রতিনিধি দলটি দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর আজই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

​দেশের অভ্যন্তরে বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই দলটি ইতিমধ্যে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এবার বিদেশের মাটিতেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য তাদের। দলের খেলোয়াড়রা অত্যন্ত আশাবাদী যে, তারা তাদের সেরাটা দিয়ে বিজয়ী হয়ে দেশের মান অক্ষুণ্ণ রাখবে। গত বছর এই টূর্ণামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ তথা সৈয়দপুরের এই টিম।

টিমের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, ম্যানেজার তোফায়েল মোহাম্মদ আজম, সভাপতি অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিল, অধিনায়ক কায়সার আহমেদ। বরাবরের মত নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের বিজয় প্রত্যাশায় প্রতিনিধি দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছে সৈয়দপুরবাসী।

Tags: ত্রিদেশীয় সিরিজনেপাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম