Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ

Nuri JahanbyNuri Jahan
১২:২৫ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলটি জানায়, আগামী শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ শুরু হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাসমাবেশ সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তৃণমূল পর্যায়েও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এসব মৌলিক দাবি পূরণ না হলে আসন্ন নির্বাচনের জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীমানিক মিয়া অ্যাভিনিউরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম