Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৪৬ pm ১৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জ দৌলতপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থানে পুস্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা প্রশাসন। এরপর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের নানান শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন , থানার অফিসার ইনচার্জ মো: কমর উদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। বর্ণাঢ্য ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও যুদ্ধাপরাধীদের ন্যক্কারজনক ভূমিকা তুলে ধরা হয়।

Tags: আজ মহান বিজয় দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম