Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা 

Tanazzina TaniabyTanazzina Tania
৬:২৯ pm ১৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্ত প্রায় নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির সময় তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ইন্দুরকানী বাজারে অভিযান চলা কালে এ অর্থদন্ড দেয়া হয়। 

জব্দকৃত মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।

এদিকে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বাজারে উপস্থিত হয়ে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিজাবের দ্বিবার্ষিক নির্বাচনে আলমগীর হোসেন সভাপতি, মাসুম সাধারণ সম্পাদক
  • নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের সঙ্গে সংসদে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’
  • কালবৈশাখী ঝড়ে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম