Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুদানে নিহত বাংলাদেশি ছয় শান্তি রক্ষীর পরিচয় প্রকাশ

Tanazzina TaniabyTanazzina Tania
২:৫৫ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত ড্রোন হামলায় নিহত ও আহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রোববার (১৪ ডিসেম্বর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সন্ত্রাসী হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।হামলার ঘটনাটি ঘটে গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে।

নিহত শান্তিরক্ষীদের তালিকাহামলায় শহীদ হওয়া ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী হলেন:পদবি ও নামজেলাকরপোরাল মো. মাসুদ রানানাটোরসৈনিক মো. মমিনুল ইসলামকুড়িগ্রামসৈনিক শান্ত মন্ডলকুড়িগ্রামসৈনিক শামীম রেজারাজবাড়ীমেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকিশোরগঞ্জলন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়াগাইবান্ধাআহত শান্তিরক্ষীদের তালিকাহামলায় আহত আটজন শান্তিরক্ষী হলেন:পদবি ও নামজেলালেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানকুষ্টিয়াসার্জেন্ট মো. মোস্তাকিম হোসেনদিনাজপুরকরপোরাল আফরোজা পারভিন ইতিঢাকাল্যান্স করপোরাল মহিবুল ইসলামবরগুনাসৈনিক মো. মেজবাউল কবিরকুড়িগ্রামসৈনিক মোসা. উম্মে হানি আক্তাররংপুরসৈনিক চুমকি আক্তারমানিকগঞ্জসৈনিক মো. মানাজির আহসাননোয়াখালীআহতদের অবস্থা ও চিকিৎসাআইএসপিআর জানিয়েছে, আহতদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর ছিল, তবে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বাকি সাতজন আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তাঁরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।তীব্র নিন্দা ও শোকবাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।এদিকে, সুদানের আবেইতে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এই হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও তীব্র নিন্দা জানিয়েছেন।

Tags: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবাদ প্রকা‌শের পর লালম‌নিরহা‌টে সংবা‌দিককে প্রাণনা‌শের হুম‌কি
  • ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর
  • ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
  • জলবায়ু সংকট মোকাবিলায় পাইকগাছায় পরিবেশ দিবসের কর্মসূচি
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম