Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট পর্যন্ত প্রতি উপজেলায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৬ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যেই চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরপরই ভোটগ্রহণের সময়—প্রতিটি উপজেলা বা থানায় দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় ভোটের আচরণবিধি প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি পালন এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে।

এছাড়া, গতকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এটি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে। ভাষণে ভোটের তফসিল, প্রার্থীদের আচরণবিধি এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে দেশবাসীর সহযোগিতার আহ্বান জানানো হবে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনতফসিল ঘোষণাদুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটনির্বাচন কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১,৪৪৪ জন
  • রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজার স্থিতিশীল নয় : কিরিল দিমিত্রিভ
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম