Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা

Taslima TanishabyTaslima Tanisha
৩:১৩ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কমিশন ভবনের সামনের রাস্তাগুলোতে চলাচল সীমিত রাখা হয় এবং ভবনের সামনে লোহার ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে।

নির্বাচন ভবনে প্রবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি অবলম্বন করছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া প্রধান সড়কগুলোতেও নিরাপত্তা কঠোর করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি মিডিয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল সরাসরি প্রচারিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন তফসিলে গণভোট ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমা জানানো হবে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও তফসিলে অন্তর্ভুক্ত থাকবে।

নিরাপত্তা জোরদারের কারণে কমিশন ভবনের আশেপাশের এলাকা এবং প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে পারে।

Tags: কমিশন ভবনগণভোটের তফসিল ঘোষণাজাতীয় সংসদ নির্বাচনবাড়তি নিরাপত্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের তাহিরপুরে ওসির ঘুসকাণ্ডের তদন্ত সম্পন্ন
  • নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক
  • পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেফতার
  • রামপালে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১
  • জলঢাকায় নতুন কৌশলে প্রতারণা, সতর্ক করলেন ওসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম