Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধুখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
২:৩২ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের কালীগঙ্গায় কুমার নদীতে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।গঙ্গাস্নানেকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীরা রায়পুরের কালীগঙ্গা কুমার নদীর তীরে সমবেত হন। নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতির জন্যে তারা বিশেষ প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাব্বাত হায়াত মিয়া , ৮নং রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তারা প্রমুখ।

এসময় পুরোহিত অনিল সাধু বলেন, শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে জড়োদেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন সেখানে ভগবান বিরাজমান থাকেন। পূণ্যার্থী বিশ্বজিৎ বিশ্বাস বলেন,গঙ্গাস্নানের মধ্য দিয়ে আমি নিজের এবং পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছি এবং কুমার নদীর পবিত্র জলে স্নানের মধ্য দিয়ে ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের মঙ্গল করেন সেই প্রার্থনাও করেছি। এদিকে ঐতিহ্যবাহী গঙ্গাস্নানেকে কেন্দ্র করে কুমার নদীর তীরে বসেছে লোকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, প্রসাধনীসহ বাহারী দোকান বসে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেস্টা করলে  পুলিশ ব্যবস্থা নিবে।

বিধান মন্ডল 

ফরিদপুর প্রতিনিধি 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম