Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু

Tanazzina TaniabyTanazzina Tania
১:১৫ pm ০১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ, ভ্রমণ
A A
0

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকদের জন্য জাহাজ চলাচল আজ শুরু হয়েছে। ১১৭৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওয়ানা দিয়েছে তিনটি জাহাজ। আজ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এ জাহাজগুলো রওয়ানা দেয়। বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জাহাজগুলো দ্বীপে পৌঁছাবে। 

রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি। তাই কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ছিল।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ভোর ৬টা থেকে পর্যটকেরা জাহাজে উঠতে শুরু করে। এসময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা সরকারের দেওয়া ১২ দফা নির্দেশনা নিশ্চিত করতে জেটি ঘাটে উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রত্যেক পর্যটককে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বাসসকে বলেন, ‘আজ প্রথমদিন তিনটি জাহাজে করে ১১৭৪ জন পর্যটক কক্সবাজার থেকে সেন্টমার্টিনে গেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী একদিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। এটি নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। তবে প্রথমদিন অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বাসসকে বলেন, একবার ব্যবহার্য প্লাস্টিককে নিরুৎসাহিত করতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাটে জাহাজে ওঠার সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেক পর্যটককে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়েছে।

জানা যায়, আজ থেকে সেন্টমার্টিন দ্বীপে রাত্রি যাপন করা যাবে। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে। পরদিন বেলা ৩টায় সেন্টমার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা এই ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৪ জানুয়ারি সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

Tags: কক্সবাজারসেন্টমার্টিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম