Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন

Nuri JahanbyNuri Jahan
৪:৪০ pm ২৬, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ সুনামগঞ্জ:

যুক্তরাজ্য থেকে দেশে ফিরে প্রথমবারের মতো সিলেটে মোটরসাইকেল শোডাউন দিয়েছেন সিলেট-১ (নগর ও সদর) ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদুর রহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান এনসিপির সিলেট মহানগর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের এনসিপির নেতাকর্মীরা।

এরপর বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি সিলেট মহানগর প্রদক্ষিণ করে সিলেটের এতিম স্কুল রোডে নিজের বাসায় আসেন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এনসিপির নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশের সুচনা করতে চাই। একটি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্রমুক্ত এবং সকলের আইনের অধিকারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা কাজ করে যেতে চাই। এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, এনসিপি থেকে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনে আমি মনোনয়ন নিয়েছি। সুনামগঞ্জ-৩ হচ্ছে আমার পরিবারের সকলের জন্মস্থান। শান্তিগঞ্জের পাগলা এলাকা আমার জন্মস্থান। আর জগন্নাথপুর উপজেলা হচ্ছে আমার মায়ের জন্মস্থান। কাজেই সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আমার নাড়ির টান। কাজেই আমি অবশ্যই সুনামগঞ্জ-৩ আসনের জন্য আমি কাজ করতে চাই। ইতিমধ্যেই আমি কিছু কাজ করার চেষ্ঠা করছি। আপনারা খুব শীঘ্রই এর রেজাল্টগুলো পাবেন।’

সিলেট-১ আসনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, সিলেট-১ আসনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। সিলেটে পড়াশোনা করেছি, শিক্ষকতাও করেছি। এরপর আমি লন্ডনে যাই। কাজেই সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় আমার যাতায়াত ছিল এবং আমার পরিচিতি রয়েছে। কাজেই সিলেট আমার জীবনের সাথে, আমার আত্মার সাথে কানেক্টেড একটা স্থান। সিলেট-১ আসনেও আমি প্রতিনিধিত্ব করতে চাই যদি এনসিপি আমাকে সেই সুযোগ দেয়।’#

Tags: এনসিপিযুক্তরাজ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম