Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারা দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে: ইসি সচিব

Taslima TanishabyTaslima Tanisha
৭:৫৬ pm ২৩, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করা হবে।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, কমনওয়েলথ মহাসচিব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তাকে জানানো হয়েছে, জোনভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর মাধ্যমে পরিস্থিতি আরও শক্তভাবে তদারকি করা হবে।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে যেকোনো ধরনের সহায়তা দিতে কমনওয়েলথ প্রস্তুত রয়েছে। কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশ থেকে যে কোনো ধরনের কারিগরি বা নির্বাচনী সহায়তা চাইলেই তা পাওয়া যাবে বলে মহাসচিব আশ্বস্ত করেছেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছে কমনওয়েলথ প্রতিনিধিদল। একই সঙ্গে হালনাগাদ ভোটার তালিকা, নারী ভোটারদের অংশগ্রহণ এবং মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা।

তথ্য বিকৃতি, অপতথ্য ও ভুয়া সংবাদ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেন কমনওয়েলথ মহাসচিব। জবাবে ইসি সচিব জানান, গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য সরবরাহ আরও বাড়ানো হবে।

ইসি সচিব আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে নির্বাচন আরও সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।

বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। তিনি পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনপ্রধান নির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম