Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৪ pm ২২, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি বলেন, এমন মুখোমুখি পরিস্থিতি আগে কোনো নির্বাচন কমিশনের জন্য হয়নি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে এবং আইন অনুমোদনের পরই কমিশন প্রস্তুতি শুরু করবে।

তিনি আরও বলেন, “আগের নির্বাচন কমিশনকে এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা আমাদের বর্তমান কমিশনকে করতে হচ্ছে। কারণ সব প্রক্রিয়া আইন মেনে করতে হচ্ছে, আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই।”

সিইসি জনগণের প্রত্যাশার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “গত দুই-তিন দিনে জনগণের প্রত্যাশা বুঝতে পেরেছি। এটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। যে চ্যালেঞ্জই আসুক, আমাদের মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।”

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য ফ্রি ও ফেয়ার নির্বাচন। এর কমও নয়, বেশি নয়। এ বিষয়ে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।”

সিইসি উল্লেখ করেন, “রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে স্বচ্ছ নির্বাচনের পর পরিস্থিতি শান্ত হবে বলে আমার বিশ্বাস। আমাদের রাজনৈতিক নেতারা দায়িত্ববান ও বিজ্ঞ।”

Tags: গণভোটনির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম