শীতের হিমেল হাওয়া শুরু হলেও রাজধানীর বাজারে যেন আগুন। সবজির দাম একটুও কমেনি; বরং আরও বেড়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি এখনও ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামের সবজি পেঁপে—প্রতি কেজি ৩০ টাকা।
সবচেয়ে বেশি ভোক্তার ভোগান্তি বাড়াচ্ছে দেশি পেঁয়াজ। বাজারে ভারতীয় পেঁয়াজ অনুপস্থিত থাকায় দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে। বিক্রেতারা জানিয়েছেন, নতুন পেঁয়াজ আসার আগে দাম কমার সম্ভাবনা কম।
সবজির বর্তমান বাজারদর
পটল: ৮০ টাকা (আগে ৬০ টাকা)
শিম: ১২০ টাকা
বেগুন: ১০০ টাকা
পেঁয়াজফুল: ৮০ টাকা
ঝিঙ্গা: ৮০ টাকা
চিচিঙ্গা: ৮০ টাকা
বরবটি: ১২০ টাকা
করলা: ১০০ টাকা
শসা: ৮০ টাকা
আলু: ৩০ টাকা
কচু: ৬০ টাকা
ফুলকপি: ৫০ টাকা (প্রতি পিস)
বাঁধাকপি: ৫০ টাকা (প্রতি পিস)
লাউ: ৭০–৮০ টাকা (প্রতি পিস)
কাঁচা টমেটো: ১০০ টাকা
কাঁচা মরিচ: ১৬০ টাকা
মূলা: ৬০ টাকা
টমেটো: ১৪০ টাকা
গাজর: ১৪০ টাকা
বিক্রেতাদের ভাষ্য—শীতের সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। তাই দাম আরও কিছুদিন স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম।
মাছের বাজার
চাষের মাছ থেকে দেশি মাছ—সবকিছুর দামই উচ্চমাত্রায়।
চাষের শিং: ৩৫০–৫৫০ টাকা
দেশি শিং: ১,০০০–১,২০০ টাকা
রুই: ৪০০–৫৫০ টাকা
দেশি মাগুর: ৮০০–১,০০০ টাকা
মৃগেল: ৩৫০–৪০০ টাকা
পাঙ্গাস: ২০০–২৩০ টাকা
চিংড়ি: ৮০০–১,৪০০ টাকা
বোয়াল: ৬০০–৮০০ টাকা
কাতল: ৪০০–৫৫০ টাকা
তেলাপিয়া: ২২০ টাকা
কই: ২২০–২৩৩ টাকা
মলা মাছ: ৫০০ টাকা
মাংসের বাজার
গরুর মাংস: ৭৫০–৭৮০ টাকা
গরুর কলিজা: ৭৮০ টাকা
মাথার মাংস: ৪৫০ টাকা
বট: ৩৫০–৪০০ টাকা
খাসির মাংস: ১,২০০ টাকা
চাল, ডিম ও অন্যান্য
চালের দাম কমেনি—বাজারে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না।
তবে ডিমের দামে কোনো পরিবর্তন নেই; প্রতি ডজন ১২০ টাকা।

