Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশ-বিদেশের কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

Taslima TanishabyTaslima Tanisha
৮:৫৪ pm ১১, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশি-বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি আরও অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন এলাকায় জ্বালাও-পোড়াও কার্যক্রম চালাচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও প্রার্থী দিচ্ছে। তিনি আশ্বাস দেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক, যেখানে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

প্রেস সচিব অভিযোগ করেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে, এবং একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরায়। এছাড়া, ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনপ্রধান উপদেষ্টার প্রেস সচিবশফিকুল আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ এ ভূষিত
  • প্রথম আলো বন্ধুসভা, পবিপ্রবির উদ্যোগে ইফতার আয়োজন
  • মুকুলে ভরেছে দিনাজপুরের লিচু বাগান, রেকর্ড ফলনের স্বপ্নে ব্যস্ত চাষিরা
  • সালথায় বিএনপি কর্মীর ওপর যুবলীগ নেতার হামলার অভিযোগ
  • বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে আবু সাঈদ ও পুলক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম