Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

Tanazzina TaniabyTanazzina Tania
২:১৮ pm ১০, নভেম্বর ২০২৫
in Lead News, বাংলাদেশ
A A
0

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান (১৯তম ব্যাচের সহকারী পরিচালক) গতকাল (৯ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবার ইতোমধ্যেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাঈম রহমান গতকাল দুপুর ১২টার পর অফিস থেকে বের হন। তার ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে যান। মোবাইল ফোনের লোকেশন অনুসারে, সর্বশেষ তাকে দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার আগে নাঈম রহমান তার এক ব্যাচমেটকে বার্তা পাঠান, যেখানে তিনি বোনের চাকরির বিষয়ে সহযোগিতা চান এবং এটিকে নিজের ‘শেষ ইচ্ছা’ হিসেবে উল্লেখ করেন। সহকর্মীরা ধারণা করছেন, তিনি আর্থিক সমস্যায় ভুগছিলেন।

ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “তার মা, স্ত্রী, মেয়ে ও ছোট বোন উদ্বেগে সময় পার করছেন। আমরা সাংবাদিকদের কাছে বিষয়টি গুরুত্বসহকারে প্রচারের অনুরোধ করছি।”

জিডি দায়েরের পর পুলিশ নিখোঁজ নাঈম রহমানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

Tags: নিখোঁজবাংলাদেশ ব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম