Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকার অনুমোদন দিয়েছে ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২০ pm ০৬, নভেম্বর ২০২৫
in Top Lead News, শীর্ষ নিউজ
A A
0

সরকার দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এই নীতি অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নীতিমালার ফলে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা বাড়বে। নীতিমালা বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহণের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং রপ্তানি কার্যক্রম সহজ হবে।

তিনি আরও বলেন, নীতিমালায় রেলওয়ে ও নৌপরিবহনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এছাড়া লজিস্টিক খাতকে একটি ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরিত করা হবে, যেখানে শুল্ক, ফি ও কাগজপত্রসহ সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

নীতিমালার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করা এবং রপ্তানি খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী করা।

Tags: ড. মুহাম্মদ ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণবাড়িয়ায় ভোট গণনার মাঝপথে নির্বাচন স্থগিত
  • দিনাজপুরে থেকে শুরু হচ্ছে দেশব্যাপী খাল পুনঃখনন
  • ভোটের ভালোবাসা সবার ঘরে পৌঁছে যাবে: শ্রীমঙ্গলে হাজী মুজিব এমপি
  • কিশোরগঞ্জে বিদেশি জাল মুদ্রাসহ প্রতারক গ্রেপ্তার
  • হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম