Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা

Tanazzina TaniabyTanazzina Tania
৪:০৭ pm ০৩, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ, এতে উল্লেখিত গণভোটের আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করে।

পরিষদ মনে করে, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুসারে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এ প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, এমন দিকনির্দেশনা পাওয়া গেলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করা হয়।

এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Tags: জাতীয় ঐকমত্য কমিশনজুলাই জাতীয় সনদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
  • কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
  • এপস্টাইন চক্র ইরান ফাঁসানোর ষড়যন্ত্র করছে:দাবি লারিজানি
  • বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার
  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম