Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Tanazzina TaniabyTanazzina Tania
৪:২৫ pm ৩১, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, গণভোট সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই, তবে নির্বাচন নির্ধারিত সময়ের আগেই হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন,

“বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে, আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যে সিদ্ধান্ত জনগণ ও রাষ্ট্রের জন্য উত্তম হবে, প্রধান উপদেষ্টা সেটিই নেবেন।”

তিনি আরও বলেন,

“স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।”

এ সময় প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনপ্রেস সচিব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জানা গেল ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত কবে
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির ধারায় সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • যুদ্ধের মধ্যেই ভরিতে ৯ হাজার টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম