Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন বন্ধুর সঙ্গে একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী

Bangla FMbyBangla FM
১২:৩০ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান তিন বন্ধুকে সঙ্গে নিয়ে দলগতভাবে এ পদক নেবেন।

আজ রবিবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার মেহেদীসহ ১৫ জনকে একুশে পদকের জন্য মনোনীত করে নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ফারুকী জানান, মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি।

তাঁর আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যাঁরাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।
তিনি বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাঁরা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে।

ফেসবুক পোস্টের শুরুতে ফারুকী বলেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল।

তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’
তিনি লিখেছেন, ‘কালকে তাঁর সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম