Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অল্প সময়েই সৃজিতের ঘনিষ্ঠ হয়ে গেছি: সুস্মিতা

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৭ pm ০৩, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

টালিউডের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি ও তরুণ অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দুর্গাপূজার মণ্ডপে একসঙ্গে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানান আলোচনা।

গত ২৯ অক্টোবর সৃজিত নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, দুজন একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন।

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সুস্মিতা বলেন, “আমরা খুব অল্প সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে গেছি। বাইরে যারা নানা মন্তব্য করছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”

আসলে সৃজিতের নতুন চলচ্চিত্র ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর কাজ করতে গিয়েই সুস্মিতা তার সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হন। কাজের সূত্রে তৈরি হওয়া এই বন্ধুত্বই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

অভিনয়জগতে নতুন প্রজন্মের তারকা হিসেবে উঠে আসা সুস্মিতা মডেলিং থেকে সিনেমায় পথচলা শুরু করেন। অন্যদিকে, সৃজিতের ব্যক্তিজীবন আগেই আলোচনায় ছিল। মিথিলার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি এক পডকাস্টে মিথিলা এ প্রসঙ্গে বলেন, “যা শোনা যাচ্ছে, সেটা অন্যরা বলছে। আমি কিছুই বলব না।”

এমন সময়ে সুস্মিতার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতা নতুন কৌতূহল যোগ করেছে। ভক্তদের মনে এখন প্রশ্ন—এই সম্পর্ক শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকবে, নাকি আরও নতুন অধ্যায়ের সূচনা করবে?

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ফরিদপুরের বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা তরুণী
  • রাজনগরে সুদের বিরোধ, কীটনাশক পানে ব্যক্তির মৃত্যু
  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম