Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এক ঘন্টার মধ্যে ঘোড়াঘাট পুলিশের হাতে খুনি গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
২:২৬ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দাঁ দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় বুলাকীপুর ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের সোনামুখি এলাকার মৃত কোরবান আলীর ছেলে মতিয়ার রহমান (৫০)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ঘন্টার মধ্যে প্রধান আসামি  বাবুল আক্তার বাবুল চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেনের সাথে বাবুল চৌধুরীর বিরোধ চলছিল। এই দিন দুপুরে আনোয়ার হোসেন তাঁর শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন ওই জমিতে ধান রোপণ করতে যায়। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তাঁর তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাঁ দিয়ে মতিয়ার রহমানকে কোপাতে থাকে। এতে মতিয়ার রহমানের দুই পাঁয়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজন গুরুতর আহত মতিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুন হওয়ার এক ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

ক্যাপশনঃ প্রধান আসামি বাবুল আক্তার বাবুল চৌধুরী।

মনোয়ার বাবু,
ঘোড়াঘাট, দিনাজপুর

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • মোহময় বিজ্ঞাপন ও মধ্যবিত্ত জীবনের অলিখিত সমীকরণ: অধ্যাপক ড. দিপু সিদ্দিকী
  • কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
  • কাজ না জানা অফিস সহকারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ কর্মচারী’ পদক!
  • রামিসা হত্যার প্রতিবাদে ফরিদপুর আইনজীবীদের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম