Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তুহিন আলমের নেতৃত্বে সিরাজগঞ্জে পরিবেশ সুরক্ষায় দৃঢ় অগ্রগতি

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫০ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in পরিবেশ
A A
0
মোঃ দিল,সিরাজগঞ্জ:
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান হিসেবে জনাব তুহিন আলম দায়িত্ব গ্রহণের পর জেলার পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তার গতিশীল নেতৃত্বে একের পর এক অভিযান, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কর্মসূচি এবং আইন প্রয়োগের মাধ্যমে জেলার পরিবেশ ব্যবস্থাপনায় এসেছে কার্যকর পরিবর্তন।
সাম্প্রতিক মাসগুলোতে তার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধ ইটভাটা উচ্ছেদ, পরিবেশ বিধিমালা লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে শতাধিক টন পলিথিন জব্দ, লাখ লাখ টাকা জরিমানা আদায় এবং একাধিক ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে।
এছাড়াও, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পেশাজীবী ও শিল্প-শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি ও সচেতনতামূলক সভা আয়োজন করেছেন তিনি, যেখানে জলবায়ু পরিবর্তন, শব্দ ও বায়ু দূষণ, প্লাস্টিক ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য রক্ষা প্রভৃতি বিষয়ে গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের তাঁতশিল্পের শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিবেশবান্ধব শিল্প উৎপাদনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জনাব তুহিন আলমের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমগুলো শুধু আইন প্রয়োগেই সীমাবদ্ধ নয়, বরং স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাও এর অন্যতম লক্ষ্য। তার উদ্যোগে “পরিবেশবান্ধব সিরাজগঞ্জ” গড়ে তোলার প্রচেষ্টা আজ বাস্তব রূপ নিতে শুরু করেছে।
সিরাজগঞ্জের সাধারণ মানুষ, সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় প্রশাসন সকলেই তার কার্যক্রমের প্রশংসা করে বলছেন, “এত কম সময়ে পরিবেশ নিয়ে এত ব্যাপক ও ধারাবাহিক কাজ অতীতে কখনো দেখা যায়নি।”
সহকারী পরিচালক জনাব তুহিন আলম জানিয়েছেন, “পরিবেশ রক্ষা একটি চলমান প্রক্রিয়া। আমরা ইটভাটা, পলিথিন, শব্দ ও বায়ু দূষণসহ সব ধরণের পরিবেশ-ঝুঁকি মোকাবেলায় আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এ ধরণের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালু থাকবে।”
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম