Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসুর নতুন যাত্রা শুরু, দায়িত্ব নিলেন সাদিক কায়েম-ফরহাদরা

Taslima TanishabyTaslima Tanisha
১২:০৮ pm ১৪, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, ক্যাম্পাস
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কক্ষে অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা।

গত ৯ সেপ্টেম্বরের নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। নবনির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানসহ নির্বাচিত অন্যান্য নেতারা। এ সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ডাকসুর কার্যক্রম শুরু হলো।

এর আগে শনিবার জিএস এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়েছিল।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ডাকসুর পক্ষ থেকে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন—ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, “এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা আমাদের জবাবদিহির মধ্যে রাখবেন, আর আমরা প্রতিশ্রুতি পূরণে কাজ করব। এ নির্বাচনে কেউ হারেনি, সবাই মিলে কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।”

 

Tags: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম