Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
২:৩৯ pm ১১, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নারীপক্ষ আয়োজিত ‘রাইট হেয়ার রাইট নাউ’ প্রকল্পের তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী তারুণ্যের এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। 
‎
‎এসময় নারীপক্ষের তারুন্যের কন্ঠস্বর প্রাটফর্মের সদস্য সুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক সৈয়দ হোসেন আহম্মেদ কামাল।
‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি ঝালকাঠি জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আককাস সিকদার, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ আরো কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎
‎জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,
‎ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (জনমিতিক লভ্যাংশ) কাজে লাগাতে তরুণ-তরুণীদের সম্পর্ক্ত করা অত্যন্ত জরুরি। কর্মক্ষম এই জনগোষ্ঠিরর সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের দেশের একটি বড় অংশ এখনো প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যথাযথভাবে জানে না। তাই তরুণদের এ বিষয়ে জানানো ও সচেতন করা প্রয়োজন। স্মার্ট জেনারেশন সবসময় সমস্যার সমাধান খুঁজে নিতে চায়—৫ আগস্টের অভ্যুত্থানই তার বড় উদাহরণ। তরুণদের প্রচণ্ড ইচ্ছাশক্তি ও উদ্যম আছে; পৃথিবীতে এমন কিছু নেই যা তারা করতে পারে না। তবে অভিজ্ঞ সিনিয়রদেরও বাদ দেওয়া যাবে না। তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তরুণদের শক্তি কাজে লাগাতে হবে। তরুণদের নেতৃত্ব আর সিনিয়রদের অভিজ্ঞতার সমন্বয়েই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ। আমরা গর্ব করব তারুণ্যের শক্তিকে ঘিরে।
‎
‎সকালে উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্যে নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, এটি আমাদের দ্বিতীয় জেলা সম্মেলন। তরুণদের নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
‎
‎সকাল ০৯ টা থেকে নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর ঝালকাঠির একটি গানে নৃত্য পরিবেশন, প্রকল্পের ভিডিও প্রদর্শনী, স্থানীয় সহযোগী সংগঠনের অভিজ্ঞতা বিনিময় এবং জেলার তরুণদের অর্জন নিয়ে উপস্থাপনা হয়। তরুণদের পক্ষ থেকে সামসুন্নাহার ও রাফিউল ইসলাম ‘তারুণ্যের কণ্ঠস্বর প্লাপফর্ম’ সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন।
‎
‎উল্লেখ, নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে মানবাধিকার, লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ২০১৯ সাল থেকে নেদারল্যান্ডসভিত্তিক সহযোগী সংস্থা ‘রুট গার্ডস’-এর সহায়তায় ‘অধিকার এখানে, এখনই (RHRN)’ প্রকল্প বাস্তবায়ন করছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের কেনাকাটা শেষ কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না সৈকতের
  • ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনুমেয় ছিল: জার্মানি
  • টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
  • টেস্টি ট্রিটের খাবারে বিষক্রিয়া, দিনাজপুরে অসুস্থ অর্ধশতাধিক, হাসপাতালে ভর্তি শিশু-নারী-পুরুষ
  • কয়েক ঘণ্টা বা দিনে ইরান পারমাণবিক চুক্তি সম্ভব নয়: বিশ্লেষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম