Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাস আপিল বিভাগে

Bangla FMbyBangla FM
৫:২৮ am ০৪, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, আইন ও আদালত
A A
0

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার ৪ সেপ্টম্বর সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করে। চলতি বছরের ১৫ মে থেকে আপিলের শুনানি শুরু হয়।

হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল, মামলার বিচারিক আদালতের রায় অবৈধ উপায়ে দেওয়া হয়েছিল। সেই রায়কেই বহাল রাখল আপিল বিভাগ।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন।

২০১৮ সালে বিচারিক আদালত রায়ে বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তবে হাইকোর্ট ও আপিল বিভাগ সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দিল।

Tags: ২১ আগস্ট গ্রেনেড হামলাআপিল বিভাগতারেক রহমানবাবর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম