Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবিতে লোকপ্রশাসনকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৮:২৯ am ১৭, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0
মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে তাদের বিভাগের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে মূল ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় তারা ‘মেধার সঠিক মূল্য চাই, শিক্ষা ক্যাডারে সুযোগ চাই’, ‘শিক্ষা-দীক্ষা-যোগ্যতায়, লোক প্রশাসনের বিকল্প নাই’, ‘সুশাসনের সরকার, লোক প্রশাসনের দরকার’ ও ‘Public Administration Ensures Good Governance’ লেখা প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ব্যানার ও স্লোগান নিয়ে অংশ নেন। এ সময় তারা লিখিত বক্তব্যে আরও দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা; বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তিকরণ।
মানববন্ধনে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন বলেন, “আজ আমরা দাঁড়িয়েছি কারণ বিশ্ববিদ্যালয়ের যত বিভাগ আছে, তার মধ্যে সবচেয়ে অবহেলিত বিভাগ হলো লোকপ্রশাসন। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বহু বিশ্ববিদ্যালয়ে এ বিভাগ আছে এবং প্রতিবছর ২০০০-এরও বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে। কিন্তু তারা তাদের যোগ্য কর্মক্ষেত্রে সুযোগ পাচ্ছে না। শিক্ষা ক্যাডারসহ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষকতার সুযোগ থেকেও তারা বঞ্চিত।
একদিকে ছয়-সাত বছর সময় দিয়ে লোকপ্রশাসন পড়াশোনা করতে হয়, অন্যদিকে কয়েক মাসের ট্রেনিং দিয়েই অন্য বিভাগ থেকে প্রশাসনে নিয়োগ দেওয়া হয়। তাহলে লোকপ্রশাসনে দীর্ঘ সময় ও রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা কোথায়? আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন হবে-এই প্রত্যাশা রাখছি।”
এসময় শিক্ষার্থীরা আরো বলেন, “লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা, শুধু মুখস্ত বিদ্যা নয়, বরং সুশাসন, আমলাতন্ত্র, মানব উন্নয়ন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থনীতি এবং প্রশাসনের বিভিন্ন দিকসহ সমগ্র প্রশাসনিক বিষয়াবলি অধ্যয়ন করছি। অথচ আমাদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি দেওয়া হচ্ছে না।
যেখানে অন্যান্য অনেক বিষয় শিক্ষা ক্যাডারের অংশ, সেখানে লোকপ্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় বাদ দেওয়া কেন? লোকপ্রশাসনের শিক্ষার্থীরা দেশের উচ্চ পর্যায়ে প্রশাসনে কাজ করছে, তাদের দক্ষতা প্রমাণ করছে, তবুও শিক্ষা ক্যাডারে সুযোগ পাচ্ছে না।
আমরা দাবি করছি-শিক্ষা ক্যাডারে আমাদের জন্য একটি স্বতন্ত্র শাখা রাখা হোক। লোকপ্রশাসনের শিক্ষার্থীরা এনটিআরসিএতে অন্তর্ভুক্ত হোক। আমাদের শিক্ষার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হোক।”
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ
  • লালমনিরহাটে ট্রাক উল্টে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম