Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের বাগআঁচড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

Bangla FMbyBangla FM
৫:১২ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার পল্লীতে পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে অপু হোসেন নামের এক যুবক।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেতো। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। ঘটনার দিন দুপুর বেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, তিনি রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছে। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে তার পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেন রহিমা মারা গেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, তিনি হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। মরদেহ ময়না তদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। #

প্রেরক : মো: মনির হোসেন। 

বেনাপোল, যশোর। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা
  • ইসলামি ব্যাংকের টাকা চুরিঘটনায় পায়ের জুতা দেখে চোর সনাক্ত  
  • শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম