Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রেপ্তার হচ্ছেন টিউলিপ সিদ্দিক?

Bangla FMbyBangla FM
১:৩২ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা, সারাদেশ
A A
0

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের ব্যাপারে সরকারের হাতে বেশ কিছু প্রমাণ জমা হয়েছে। ফলে এখন তারা যে কোন সময় টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমেইল একাউন্ট চেক করতে পারে। এই প্রতিবেদনের পর, তার বিরুদ্ধে তদন্তের পরিসর আরও ব্যাপক হতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুধু বৃটেনে নয় বাংলাদেশেও চলছে টিউলিপের মামলা এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে ব্রিটেন সরকারের সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বৃটেনের অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা এনসিএ।

এর আগে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও।বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত করছে। সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।

টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে দুদক। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত: দেবপ্রিয়
  • নড়াইলে বাড়ির পাশে বৃদ্ধর ঝুলন্ত ম**দেহ উদ্ধার
  • নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ
  • দিনাজপুরে বাস ও স্কুল ভ্যান সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
  • লেবু যখন ডিমের সমান দামে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম