Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিমান বিধ্বস্ত: মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা

Bangla FMbyBangla FM
৯:৫৯ am ২১, জুলাই ২০২৫
in খেলাধুলা
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 

এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমন মর্মান্তিক ঘটনায় বেশ মর্মাহত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন।

এছাড়া বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা পারভেজ হোসেন ইমনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্পিনার শেখ মেহেদী সবাইকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।’  

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘হে আল্লাহ, আহতদের জন্য কষ্ট কমিয়ে দিন এবং বিমান দুর্ঘটনায় নিহতদের জান্নাত দান করুন।’

Tags: দুর্ঘটনাবিমান বিধ্বস্তমাইলস্টোন কলেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম