Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রাম বন্দরে বছর শুরুর মাসে বেড়েছে আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিং

Bangla FMbyBangla FM
১২:২২ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অর্থনীতি
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রাম বন্দর বছরের প্রথম মাসেই দেখিয়েছে তার সক্ষমতার প্রবৃদ্ধি। সদ্য বিদায়ী জানুয়ারিতে আমদানি ও রপ্তানি উভয় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায়। বন্দর কর্তৃপক্ষ আশা করছে চলতি বছর হতে পারে বন্দরের জন্য ইতিহাস গড়ার বছর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী চলতি বছরের সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে মোট রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউস। যার মধ্যে রপ্তানি পণ্যবাহী কনটেইনার ছিল ৭৫ হাজার ২৩৪ টিইইউস এবং খালি রপ্তানি কনটেইনার ছিল ৫৩ হাজার ১৪৯ টিইইউস।

অন্যদিকে গত বছরের একই সময়ে (জানুয়ারি ২০২৪) মোট রপ্তানি কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৭৭৩ টিইইউস। যার মধ্যে রপ্তানি পণ্যবাহী কনটেইনার ছিল ৬৩ হাজার ৬৩৪ টিইইউস এবং খালি রপ্তানি কনটেইনার ছিল ৪৯ হাজার ১৩৯ টিইইউস। তুলনামূলক চিত্রে দেখা যায় গেল বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে ১৫ হাজার ৬১০ টিইইউস রপ্তানি কনটেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ।

একইভাবে জানুয়ারিতে রপ্তানির পাশাপাশি হ্যান্ডলিং বেড়েছে আমদানি কনটেইনারেও। চট্টগ্রাম বন্দরের হিসেব অনুযায়ী চলতি বছরের সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে মোট আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৩৫ হাজার ২৩১ টিইইউস। যার মধ্যে আমদানি পণ্যবাহী কনটেইনার ছিল ১ লাখ ২৪ হাজার ৩৯ টিইইউস এবং খালি আমদানি কনটেইনার ছিল ১১ হাজার ১৯২ টিইইউস।

অন্যদিকে গত বছরের একই সময়ে (জানুয়ারি ২০২৪) মোট আমদানি কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ১ লাখ ১৯ হাজার ৯৩৬ টিইইউস। যার মধ্যে আমদানি পণ্যবাহী কনটেইনার ছিল ১ লাখ ১২ হাজার ৯৫ টিইইউস এবং খালি রপ্তানি কনটেইনার ছিল ৭ হাজার ৮৪১ টিইইউস। তুলনামূলক চিত্রে দেখা যায় বিদায়ী বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে ১৫ হাজার ২৯৫ টিইইউস আমদানি কনটেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭৫ শতাংশ।

বন্দর কর্তৃপক্ষ বলছে, বছরের শুরুতে ভালো দিয়ে শুরু হয়েছে, আশা করছি সারা বছর পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং বাড়বে। কারণ চট্টগ্রাম বন্দরের পাশাপাশি পতেঙ্গা টার্মিনালেও এখন কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে। এছাড়া পানগাঁও কনটেইনার টার্মিনালেও ব্যস্ততা বাড়াতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বছর শেষে বন্দরের রিপোর্ট রেকর্ড গড়ার মতোই হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ককরোচ আন্দোলনে বদলে যাচ্ছে ভারতের রাজনীতির চেনা সমীকরণ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলন শুরুর দিনেই পদ ছাড়তে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান
  • ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা এক দম্পতিকেে মারধর
  • সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম