Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১২টি দেশের শুল্কারোপের চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

news room1bynews room1
১০:৩৫ am ০৫, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের উদ্দেশে উচ্চ শুল্ক আরোপ সংক্রান্ত চিঠি স্বাক্ষর করেছেন, যেগুলো সোমবার পাঠানো হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। চিঠিগুলোতে স্পষ্ট উল্লেখ থাকবে—যদি এসব দেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে চায়, তাহলে কোন কোন পণ্যের ওপর কত শতাংশ শুল্ক দিতে হবে।

জার্সির উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে সফরের সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমি কিছু চিঠি সই করেছি, সম্ভবত বারোটা হবে। সেগুলো সোমবার পাঠানো হবে। বিভিন্ন পণ্যে ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করা হবে।

তবে কোন ১২টি দেশ এই তালিকায় রয়েছে, তা তিনি প্রকাশ করেননি। হোয়াইট হাউস জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত সোমবার জানানো হবে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিলেন সব দেশের জন্য ১০ শতাংশ ভিত্তি শুল্ক এবং কিছু দেশের জন্য ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে এই শুল্ক কার্যকরের আগে ৯০ দিনের সময়সীমা দিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছিল, যার মেয়াদ আগামী ৯ জুলাই শেষ হচ্ছে।

এ সময়সীমার প্রাক্কালে ট্রাম্প জানিয়েছেন, এই শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্তও যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চিঠি পাঠানো অনেক সহজ আলোচনার চেয়ে অনেক ভালো।

শুল্ক আলোচনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে প্রাথমিক বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আলোচনার পথ থেকে সরে আসছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল মাত্র কয়েক মাসে বাণিজ্য চুক্তি সম্পন্ন করা, কিন্তু কূটনৈতিক জটিলতা এবং সময়সীমার সীমাবদ্ধতায় সেই পরিকল্পনায় ভাটা পড়েছে।

ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে। যুক্তরাজ্য ১০% শুল্কে গাড়ি ও ইঞ্জিনে সুবিধা পেয়েছে, আর ভিয়েতনামী পণ্যে শুল্ক ৪৬% থেকে কমে ২০% হয়েছে।

তবে ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি এখনও অনিশ্চিত। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা আলোচনায় কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি এবং বর্তমানে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার কৌশল নিচ্ছে, যাতে বাড়তি শুল্ক এড়ানো যায়।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রশুল্কহোয়াইট হাউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম