Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ভ্যান চালক নিহত

news room1bynews room1
২:৫০ pm ০৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:

সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহত উদয় ঢালী একই উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।

আহত উদয় ঢালী জানান, তিনি কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যানে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে দহাকুলা ভাটার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় সুলতান আলী রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়ে পিকআপ চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আহত উদয় ঢালী স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আরও জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে, বিশেষ করে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে ছোট-বড় খাদের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত
  • বান্দরবানে আগুনে তেল-গ্যাসের দোকানসহ ২ গোডাউন পুড়ে ছাই
  • আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান
  • সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
  • চাটখিলে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম