Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে জনতার হাতে আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলেন পুলিশ, প্রতিবাদে মানববন্ধনের হুমকি

news room1bynews room1
২:১৭ pm ০৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মূলপাইন বাজারে স্থানীয়দের হাতে গাঁজা ও ইয়াবাসহ আটক হওয়া এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করার পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, অনেকে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচির হুমকি দিয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে। স্থানীয়রা জানান, উপজেলার মূলপাইন গ্রামের অনন্ত লাল চক্রবর্তীর ছেলে জীবন চক্রবর্তী (৫০) দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বৃহস্পতিবার রাতে তাকে গাঁজা ও ইয়াবাসহ হাতে-নাতে আটক করে স্থানীয় জনতা এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ প্রথমে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে।

এ বিষয়ে অভিযুক্ত এসআই আসাদ সাংবাদিকদের জানান, “আটক কৃত জীবন চক্রবর্তীকে গণধোলাই দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মাদক রাস্তার ওপর পাওয়া গেছে। চিকিৎসার প্রয়োজন থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্থানীয়রা। একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনতা ধরে দিল, মাদক উদ্ধার হলো, এরপরও পুলিশ তাকে ছেড়ে দিল! তাহলে আমরা কীভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো?”

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসআই জ্যোতির্ময় সাংবাদিকদের জানান, “এ বিষয়ে পরে কথা বলা হবে।”

ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। এলাকাবাসীরা জানায়, যদি এ ঘটনায় সঠিক তদন্ত ও আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নামবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
  • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম