Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবেলের সাবেক স্ত্রী সালসাবেল আবার বিয়ে করতে চান

news room1bynews room1
১১:৪০ am ০৩, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0

অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর সংশোধনাগারে ছিলেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। মামলার বাদী সেই তরুণীকেই আদালতের নির্দেশে কারাগারের ফটকে বিয়ে করলেন তিনি। তবে এটিই নোবেলের প্রথম বিয়ে নয়; এর আগে তিনি সালসাবেল মেহমুদকে বিয়ে করেছিলেন।

নোবেল বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে একাধিক মামলা ও বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। সর্বশেষ ঘটনায় গত ২০ মে তাকে গ্রেফতার করে ঢাকার ডেমরা থানা পুলিশ। গ্রেফতারের পর তিনি দাবি করেন, অভিযোগকারী তরুণীই তাঁর স্ত্রী। কিন্তু আদালতে কোনো বৈবাহিক নথি উপস্থাপন করতে না পারায় আদালতের নির্দেশেই সংশোধনাগারের ফটকে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নোবেলের সাবেক স্ত্রী সালসাবেল মেহমুদ সম্প্রতি এক লাইভে বলেন,“হ্যাঁ, বিয়ে করতে পারি। কিন্তু পাত্রকে আমার মা–বাবার সঙ্গে কথা বলতে হবে।” তিনি নোবেলের সাম্প্রতিক বিয়েকে পরোক্ষভাবে হাস্যকর বলে আখ্যায়িত করে লিখেছেন,“এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে— খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!”

প্রসঙ্গত, নোবেলের বাড়ি গোপালগঞ্জে। সালসাবেলের দাবি, তাঁদের বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি, এমনকি আইনি প্রক্রিয়াও শেষ হয়নি। তাই প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে নোবেল কীভাবে নতুন করে বিয়ে করলেন?

নোবেল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আছেন। এর মধ্যে রয়েছে— প্রতারণা ও মাদক সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ।

সাম্প্রতিক অতীতে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকেও চিকিৎসা নিয়ে ফিরেছেন। কিন্তু পরে আবার নতুন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

Tags: কারাগারনোবেলবিনোদনবিয়ে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম