Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি আনোয়ার আকন্দের নিয়োগ স্থগিত, হাইকোর্টের রুল

Bangla FMbyBangla FM
৪:০৬ pm ০২, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

স্টাফ রিপোর্টার:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে আনোয়ার হোসেন আকন্দের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে তাঁর নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন আদালত।

গত ২৯ জুন (শনিবার) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অতিরিক্ত ও চলতি দায়িত্ব প্রধানের নীতিমালা ২০২৩’ অনুযায়ী মহাপরিচালক (ডিজি) পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। অথচ উক্ত নীতিমালা লঙ্ঘন করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে আদালতে মামলা হলে হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করে এবং জনপ্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন। তাঁর বড় ভাই কামরুল হাসান ছিলেন হবিগঞ্জের ডিসি এবং তাঁদের এক বোন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া একই অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মোসাম্মৎ মঞ্জু আখতার এবং সহকারী পরিচালক জরিনা খাতুনের নিয়োগও আদালত স্থগিত করেছেন। তাঁরা দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হয়েও চতুর্থ গ্রেডের দায়িত্ব পালন করছেন, যা জনপ্রশাসনের বিদ্যমান নিয়োগবিধির স্পষ্ট লঙ্ঘন।

আদালতের এ রায় প্রশাসন ও নীতিমালার যথাযথ প্রয়োগ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Tags: নার্সিংমিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিহাইকোর্টের রুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম