Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে কচু খেত থেকে মানসিক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

Bangla FMbyBangla FM
১১:০৬ am ০২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে একটি কচু খেত থেকে হোসনে আরা (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত হোসনে আরা উপজেলার কাউলাটিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গণির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনে আরা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মায়ের সঙ্গে একটি টিনশেড ঘরে বসবাস করতেন। মঙ্গলবার গভীর রাতে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না।

বুধবার সকালে কয়েকজন শিশু ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচু খেতে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি হোসনে আরার বলে শনাক্ত করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হোসনে আরার মা রাবেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতের শেষ ভাগে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সকালে শুনি, কচু খেতে তার মরদেহ পাওয়া গেছে। আমার মেয়ের কোনো শত্রু ছিল না। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।”

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, “আমি চেয়ারম্যান থাকাকালে হোসনে আরার জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিই। সে খুবই নিরীহ ছিল। এই নির্মম ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “মরদেহের গলায় কলাগাছের শুকনো বাকল প্যাঁচানো ছিল, যা হত্যার আলামত হিসেবে দেখা যাচ্ছে। আমরা ঘটনাটিকে একটি সন্দেহজনক হত্যা হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম