Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি? পিনাকীর পোস্ট ভাইরাল

Bangla FMbyBangla FM
১০:১০ am ০১, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সিনিয়র প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’ এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লিখেছেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’

এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেক পোস্টে লিখেছেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’

এছাড়া পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক।

 যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন “ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস…এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন। আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।’

পিনাকী ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাবো না। আমরা এই সুযোগ হারাতে চাই না।

 আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সমস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না।’

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসমান তেলের খনি ও মার্কিন অবরোধ: ট্রাম্পের বুমেরাং কৌশলে ইরানের পাল্টা চাল
  • মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল
  • রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
  • দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  • প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম