Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি মোটরসাইকেল

Bangla FMbyBangla FM
১১:১৬ am ২৯, জুন ২০২৫
in অপরাধ
A A
0


মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় একটি চোরাই মোটরসাইকেল চক্রের সন্ধান পেয়ে চক্রটির এক সক্রিয় সদস্য বারিকুল ইসলাম (৩০)–কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভোরে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ। গ্রেপ্তারকৃত বারিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। ওই সময় চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় বারিকুলকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনোহরপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারিকুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে স্থানীয়ভাবে বিক্রি করত তারা।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা (নং-৪৯, তারিখ: ২৮/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, বারিকুলের চক্রে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। চোরাই যানবাহন কেনাবেচায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাধারণ জনগণকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, কোনো মোটরসাইকেল কেনার সময় অবশ্যই রেজিস্ট্রেশনপত্র, কাগজপত্র ও মালিকানা যাচাই করে নিতে হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম