Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা, দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

Bangla FMbyBangla FM
৭:১৫ am ২৯, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও কারামুক্তির পর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা দিয়েছেন পেশাজীবীরা।

শনিবার (২৮ জুন) দুপুরে ডিমলার ইসলামিয়া কলেজ মিলনায়তনে পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকালে ডিমলা বিএমআই কলেজ মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ক্যাম্পটির আয়োজন করে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (DCI) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (RSC)। চিকিৎসাসেবা প্রদান করে সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

চিকিৎসা ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tags: বিএনপিরাজনীতিসাবেক এমপি তুহিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম