Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় মাদকবিরোধী দিবসে ঘোষণা: সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের ডোপ টেস্টের নির্দেশ ডিসির

Bangla FMbyBangla FM
১০:১৬ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
“জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, “সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে সরকারি, বেসরকারি, এনজিওসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। যাদের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের চাকরি সম্পর্কিত বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। “মাদক নির্মূলে সমাজের প্রতিটি স্তরে সম্মিলিতভাবে সচেতনতা ও শৃঙ্খলা প্রয়োজন,” বলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস এবং অধ্যাপক মোজাম্মেল হক।

শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল
  • এক টাকায় ঈদের নতুন জামা পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু
  • কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা
  • সময়মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ২৫০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ফ্রেন্ডস প্যানেল’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম