Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে ৬টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস, ৯টি ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

Bangla FMbyBangla FM
৪:৩৭ pm ২৫, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

গত ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ারশেবার বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, ‘চিকিৎসা ও জীববিজ্ঞানের’ বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য বছরের পর বছর ধরে করা কাজ নষ্ট হয়ে গেছে।

প্রতিবেদন অনুসারে, প্রধান ক্যাম্পাসের ৩০টি ভবনের পাশাপাশি শ্রেণীকক্ষ, শিক্ষাদান পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের কক্ষও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান।

২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি।

 পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

Tags: ইরানেইসরায়েল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম