Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় পারিবারিক কলহে ভাতিজার হাতে চাচী খুন

Bangla FMbyBangla FM
৯:১৯ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে চাচীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম নার্গিস আক্তার (৪০)। তিনি ওই গ্রামের মো. শহীদ দর্জির মেয়ে ও আওলাদ হোসেনের স্ত্রী। নিহত নার্গিস তিন সন্তানের জননী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে নার্গিস আক্তার তার স্বামী ও ভাতিজা নাজমুল শেখের (৩০) সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে নার্গিসকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবার ও স্থানীয়রা দ্রুত নার্গিসকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সুফিয়া আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোনকে ছুরি মেরে হত্যা করেছে নাজমুল। আমি এখন হাসপাতালে বোনের মরদেহের পাশে আছি।”

ধরপাড়া গ্রামের ইউপি সদস্য আতিকুর রহমান জানান, “গত রমজান মাসে নার্গিসের স্বর্ণালংকার চুরির ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত নাজমুল শেখের সঙ্গে বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। আজ সকালে তা নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।”

হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত নাজমুল শেখ পলাতক। পুলিশ জানিয়েছে, তাকে আটকের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম