Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় শ্রমিক নেতা মঞ্জু ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Bangla FMbyBangla FM
৫:৪৭ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জু মাতুব্বর এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, হুমকি ও নির্যাতন চালিয়ে আসছেন। বিএনপি সমর্থক ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ওপর হামলা, দোকান বন্ধ করে দেওয়া, হাটবাজারে যেতে বাধা দেওয়ার অভিযোগও ওঠেছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস মাতুব্বর ও সাধারণ সম্পাদক মো. বিকুল মাতুব্বর।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাহিন্দ্রচালক জাহিদ মোল্লা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন। জাহিদ অভিযোগ করে বলেন, “আমি ময়েনদিয়া বাজার থেকে ফেরার পথে মঞ্জু মাতুব্বরের লোকজন আমার কাছ থেকে ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা হাটে যেতেও নিষেধ করে।”

পেঁয়াজ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “দোকান খোলার সঙ্গে সঙ্গেই তারা এসে দোকান বন্ধ করে দিতে বলে ও হুমকি দেয়। আমি ভয় পেয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা আনোয়ার হোসেন মোল্লা, ইমামুল, হাফিজাল, কামরুল হোসেনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মঞ্জু মাতুব্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নামে প্রভাব বিস্তার করছেন এবং একাধিক হত্যা, ডাকাতি ও বিস্ফোরক মামলার আসামি হয়েও প্রকাশ্যে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মো. মঞ্জু মাতুব্বর সাংবাদিকদের বলেন, “আমি নির্দোষ। মূলত আক্কাছ মাতুব্বর গ্রুপের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

Tags: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসমান তেলের খনি ও মার্কিন অবরোধ: ট্রাম্পের বুমেরাং কৌশলে ইরানের পাল্টা চাল
  • মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল
  • রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
  • দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  • প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম