Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে সরকারি খাল ভরাটসহ জমি দখলের অভিযোগ

Bangla FMbyBangla FM
১০:৫৩ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:


ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ গ্রামে অবৈধ ভাবে জোরপূর্বক মাটি ভরাট করে সরকারি খালসহ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে।

সোমবার (২৩জুন) সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন ওই এলাকার আরেক স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর হোসেন।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন, ভাষাণচর ইউনিয়নের অন্তর্গত ৩৫ নং পশ্চিম আমিরাবাদ মৌজার বিএস ১ নং খাস খতিয়ানের ৮৬৩০ নং দাগের জমি শ্রেণী খাল হিসেবে সুদীর্ঘকাল থেকে প্রবাহিত রয়েছে। উক্ত খালটি দিয়ে ভুবেনশ্বর নদী থেকে মধ্যেরচর হয়ে গনেশবাবুর ডাঙ্গী গ্রামের দিকে পানি প্রবাহিত হয়। এতে করে এলাকায় সহজে পানি প্রবেশ করে ফলে কয়েকশত একর জমিতে কৃষকেরা সহজে পাট জাগ দিতে পারে এবং এই পানির ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এছাড়া একই মৌজার অর্থাৎ ৩৫ নং পশ্চিম আমিরাবাদ মৌজার বিএস ৭৮ নং খতিয়ানের ৮৬২৯ ও ৮৬৫৩ নং দাগের জমি আমার স্বত্ত্বদখলীয় রেকর্ডীয় জমি। কুদ্দুস হাওলাদার ৮৬৩১ ও ৮৬৩২ নং দাগের জমির আংশিক মালিকানা দাবি করে তার লোকজন নিয়ে অবৈধ ভাবে সরকারি ১ নং খাস খতিয়ানের খালসহ আমার ব্যক্তি মালিকানা জমি ৭৮ নং খতিয়ানের ৮৬২৯ ও ৮৬৫৩ নং দাগের জমিতে অবৈধ ভাবে ভেকু দিয়ে জোর পূর্বক মাটি কাটলে ও ভরাট করলে তাৎক্ষণিক আমি লিখিত আকারে এসিল্যান্ড ও ইউএনওকে অবগত করলে তারা সরজমিনে এসে তদন্ত করে খাল ভরাট করতে নিষেধ করে। এ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পুনরায় খাল ভরাট করলে এসিল্যান্ড সরজমিনে এসে বিষয়টি দেখার পর তহসিলদারকে বাদী হয়ে মামলা করার নির্দেশ দিলে তহসিলদার ওই ব্যক্তির নামে মামলা করে দেনা। মামলা নং-১, জি আর নং- ১৮৪। যাহা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। মামলা হওয়ার পরে সদরপুর থালা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করে। পরে সে জামিনে এসে চলতি মাসের গত ১৯ জুন থেকে ২১ জুন এই তিন দিন পুনরায় ১নং খাস খতিয়ানে সরকারি খাল প্রায় ৭০% ভরাট করে দখল করে।

এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, ৩৫নং পশ্চিম আমিরাবাদ মৌজার বিএস ৮৬৩০ নং দাগের জমি (সরকারি খাল) এবং আমার স্বত্ত্বদখলীয় ৮৬২৯ ও ৮৬৫৩ নং দাগের জমিতে যাতে অবৈধভাবে কেও প্রবেশ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এসিল্যান্ডের দায়িত্বে থাকা ইউএনও স্যারকে বিষয়টি অবগত করেছি। আশা করি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

তানভীর তুহিন

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গিটারিস্ট সাদ্দাম রনি আর নেই
  • ককরোচ আন্দোলনে বদলে যাচ্ছে ভারতের রাজনীতির চেনা সমীকরণ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলন শুরুর দিনেই পদ ছাড়তে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান
  • ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা এক দম্পতিকেে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম