Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মবকাণ্ডে কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

Bangla FMbyBangla FM
১০:২৭ am ২৪, জুন ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সিনিয়র প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। 

যারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার।

 তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নূরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। 

এ সময় তাকে জুতায় আঘাত ও ডিম ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার পরই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, ‘নূরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। 

এ ধরনের “মব” পরিস্থিতি দমন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা “মব” সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো অভিযোগে মামলা করা হবে।’

 তিনি হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে ডলফিন পরিবহনের সুপারভাইজারকে অতিরিক্ত ভাড়া আদাইয়ে জরিমানা
  • চরভদ্রাসনে ৭৫ জন ইমামকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান
  • দিনাজপুরের বৃহত্তম ঈদগাহে চলছে ঈদের প্রস্তুতি, তিন স্তরের নিরাপত্তা
  • সিরাজগঞ্জে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ
  • রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতা ট্রাক পুড়িয়ে দিয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম