Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ষষ্ঠ শ্রেণির মেয়েকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃক্ষপ্রেমিক সিদ্দিক গাজী

Bangla FMbyBangla FM
৫:০৬ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
মানুষের জন্যই মানুষ—এই বিশ্বাসে জীবনের চার দশক ব্যয় করেছেন বৃক্ষপ্রেমিক সিদ্দিক গাজী। অথচ আজ তিনি নিজেই অসহায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যা খাঁদিজার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের খরচ জোগাতে তিনি ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।

সিদ্দিক গাজী (৬৯) খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে শাকসবজি বিক্রি করেন, আর মানবতার দায়ে বৃক্ষরোপণ করেন। ১৯৮৫ সাল থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও আশপাশের জেলায় তিনি প্রায় ১২ হাজার বকুল গাছ রোপণ করেছেন। ২০১৫ সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “ইত্যাদি”তেও তার এই অবদান তুলে ধরা হয়, যেখানে তিনি ৫০ হাজার টাকা পুরস্কার পান এবং তা-ও ব্যয় করেন গাছ লাগানোর পেছনে।

সম্প্রতি তার একমাত্র স্কুলপড়ুয়া মেয়ে খাঁদিজার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অপারেশনসহ ওষুধের খরচ বাবদ প্রয়োজন প্রায় ১৫ হাজার টাকা। নিজের সামান্য সঞ্চয় ও শাক বিক্রির আয় থেকে মাত্র তিন হাজার টাকা জোগাড় করতে পেরেছেন তিনি। এখন মেয়ের প্রাণ বাঁচাতে সমাজের সহানুভূতির প্রত্যাশায় ছুটছেন প্রতিনিয়ত।

বৃক্ষপ্রেমিক সিদ্দিক গাজীর কথা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম ও মানবিক উদ্যোগে। আজ তিনি নিজেই মানবিক সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, “জীবনভর মানুষ ও প্রকৃতির জন্য কাজ করেছি। আজ আমার মেয়েটার বাঁচার জন্য আপনাদের পাশে দরকার।”

সহযোগিতার জন্য সিদ্দিক গাজীর পার্সোনাল বিকাশ/নগদ নম্বর: ০১৯৫৬৬৩৯৭৬৭

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম