Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণার মদনে গোয়াল ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:৪২ am ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে গোয়াল ঘর থেকে ছয় বছর বয়সী এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। নিহত শিশুটির নাম সৌরভ, সে ওই গ্রামের সৈইবুল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে সৌরভ পাশের বাড়ির এক গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। তবে নির্ধারিত সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির বাসিন্দা বনার চৌধুরী তার গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে দরজা খুললে ঘরের ভেতরে শিশুটির রক্তমাখা মরদেহ দেখতে পান।

তার চিৎকারে প্রতিবেশী ও সৌরভের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহটি গোয়াল ঘর থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহত শিশুটির পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

— নূরুল হক রুনু

Tags: শিশুর মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু জব্দ
  • স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প
  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম